অন্যান্য বিশ্ব সংযোগ

গাঁজার চকলেট খেয়ে হাসপাতালে ৬০ শিশু

জামাইকায় গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে ৬০টির বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে জামাইকার শিক্ষা মন্ত্রণালয়।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, রংধনু রংয়ের চকলেট খেয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে প্রাথমিক স্কুলের ৬০টির বেশি শিশু। অনেকে বমি করতে থাকে। অনেকে আবার অচেতন হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়।

এ নিয়ে জামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্সে দেওয়া একটি পোস্টে লেখেন, প্রতিটি চকলেটে একশো মিলিগ্রাম টিএইচসি ছিল, যা একজন পূর্ণবয়স্ক গাঁজায় অভ্যস্ত ব্যক্তির জন্য যথেষ্ট। শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্য বিক্রির বিরুদ্ধে লড়াই করবো আমরা। আর তার জন্য আমাদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাকে আমরা শক্তিশালী করা হবে।

এছাড়া গাঁজা দিয়ে বানানো চকলেটের মোড়কের ছবি পোস্ট করে উইলিয়ামস লেখেন, ওই মোড়কে যেসব পণ্য রয়েছে, তা শিশুদের কাছে বিক্রি নিষিদ্ধ। কারণ এসব চকলেটে ডেলটা-৮ টেট্রাহাইড্রোক্যানাবিনল নামক ১০০ মিলিগ্রাম সাইকোঅ্যাকটিভ পদার্থ রয়েছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, ডেলটা-৮ নেশার উদ্রেক ঘটায়।

আরও পড়ুনঃ “বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পরস্পরের মধ্যে সমতার ভিত্তিতে নির্মিত”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা